1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

৯৮ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন ডিএসইতে

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ১০.৫৩ এএম
  • ২৩৫ Time View

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেলা ১০ টা ৩২ পর্যন্ত ডিএসইতে ৯৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরুর ১ ঘন্টায় ২০ দশমিক ২৩ পয়েন্ট উত্থানের পর ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ হাজার ৭৯৬ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৪১ পয়েন্ট উত্থানের পর অবস্থান করছে ১ হাজার ২৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ দশমিক ৩৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৬ পয়েন্টে।

আলোচিত সময়ে ডিএসইতে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মাঝে দর বেড়েছে ২১৫ টির, কমেছে ৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩ টির।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com