1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট ফান্ড

  • আপডেট : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ৪.১১ পিএম
  • ১৭৭ Time View

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে মাত্র ৭৯টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার (২ এপ্রিল) এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩০ পয়সা বা ৬ দশমিক ৯৮ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৩ দশমিক ৪৩ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো- ড্যাফোডিল কম্পিউটার, সানলাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিপলস ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স এবং রেনেটা পিএলসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com