1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার

ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

  • আপডেট : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১১.২৫ এএম
  • ৩০৩ Time View

চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে। এটা এ বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। ঈশ্বরদীজুড়ে বইছে মাঝারি তাপপ্রবাহ।

তীব্র রোদ ও অসহনীয় গরমে রাস্তাঘাট-হাটবাজারে লোকসমাগম কমে গেছে। রোদের প্রখরতায় রাস্তার পিচ তপ্ত উষ্ণতা ছড়াচ্ছে। রোজা রাখতে কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন রোজাদাররা।

ঈশ্বরদীতে গত পাঁচদিন ধরে তাপপ্রবাহ বিরাজমান থাকায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। রিকশা ও অটোচালকরা গরমে হাঁসফাঁস করছেন। প্রচণ্ড খরায় ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েলে পানি উঠছে না। ফলে উপজেলাজুড়ে তীব্র পানি সংকট দেখা দিয়েছে।

রেলগেট এলাকায় যাত্রীর জন্য প্রখর রোদে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন রিকশাচালক আলী হোসেন। তিনি বলেন, ‘ভেবেছিলাম ঈদের আগ মুহূর্তে সাধারণ মানুষ মার্কেটে আসবে, আমাদের আয়ও একটু বাড়বে। কিন্তু রোদের কারণে তেমন মানুষ আসতে দেখছি না। রোদের তাপ এতই বেশি যে, যাত্রী ডাকার জন্য রাস্তায় একটু দাঁড়াতে পারছি না।’

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, ১ এপ্রিল ঈশ্বরদীতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটি এ উপজেলার সর্বোচ্চ তাপমাত্রা।

তিনি বলেন, ঈশ্বরদীসহ আশপাশের এলাকাজুড়ে মাঝারি তাপপ্রবাহ বইছে। এ তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com