1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
Title :
বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি গোপালগঞ্জে ৩ কর্মকর্তা-কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে কাশিয়ানী ৩০ বোতল মাদকসহ আটক-১ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কাসেম ইন্ডাস্ট্রিজ যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবারকে খাদ্য সহায়তা, সাড়ে ৭ টন ভিজিএফের চাল বিতরণ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেটের ভিতরে ও বাইরে দু’টি ককটেল বিস্ফোরণ মাদক উদ্ধারে ব্রাহ্মণপাড়া পুলিশের বাজিমাত, পুরস্কৃত ৭ কর্মকর্তা

ইন্টার্নশিপ চালু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

  • আপডেট : সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ১০.৩৫ পিএম
  • ২১০ Time View

এবার সরকা‌রিভা‌বে ইন্টার্নশিপ কার্যক্রম চালু ক‌রে‌ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

সোমবার (১ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে এই কার্যক্রমের উদ্বোধন ক‌রেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

এ সময় তি‌নি বলেন, ইন্টার্নরা এখান থেকে নিবিড়ভাবে শিখতে পারবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় হলো সেন্টার অব এক্সিলেন্স। এখানে কাজ করার মধ্য দিয়ে আগামী দিনে পেশাগত চিন্তাভাবনা পরিপূর্ণ ও পরিপুষ্টভাবে গড়ে উঠবে। আমি মনে করি, যখনই এখানে কাজ করবেন, তা আপনাদের জীবনে কাজে আসবে।

‘রাষ্ট্র ও প্রশাসন কীভাবে চলে, এখান থেকে সেই ধারণা অর্জন করতে পারবেন। যদি চাকরি না করেন, ব্যবসাও করেন, তাহলেও এটির প্রয়োজন আছে। রাষ্ট্রের কাজগুলো এখান থেকে কীভাবে হচ্ছে, জানতে পারবেন।’ যোগ ক‌রেন মন্ত্রী।

ইন্টার্নরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কী শিখতে পারবেন, জানতে চাইলে মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা সাধারণত বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করে থাকেন। এবার সরকারি প্রতিষ্ঠানেও সেটা চালু করা হয়েছে। আমি মনে করি, এটা বড়ো ও গুরুত্বপূর্ণ একটি বিষয়।

ফরহাদ হোসেন জানান, যেসব শিক্ষার্থী স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, তারা দুই বছরের মধ্যে এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এক হাজার ৯৪ জনের মধ্যে থেকে ১০ জনকে বেছে নেওয়া হয়েছে। 

ইন্টার্নদের অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট গবেষণা কার্যক্রম, ডিজিটাল রেকর্ড ব্যবস্থাপনা এবং এই মন্ত্রণালয় ও দফতরের কার্যাবলি- এই তিন ক্যাটাগরিতে তাদের কর্মবণ্টন করা হবে জা‌নি‌য়ে মন্ত্রী ব‌লেন, রাষ্ট্রের তিনটি বিভাগ সম্পর্কে তাদের ধারণা দেওয়া হবে। তাদের জন্য শিক্ষা সফরের আয়োজন করা হবে। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মেগাপ্রকল্প সম্পর্কে তাদের ধারণা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com