1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক

ইউনিয়ন ব্যাংকের সমৃদ্ধির ১২ বছরে পদার্পণ

  • আপডেট : সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৪.১৮ পিএম
  • ৪৩৫ Time View

নিজের প্রতিবেদক: আধুনিক প্রযুক্তিনির্ভর শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি. সমৃদ্ধির ১২ বছরে পদার্পণ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী বলেন, “ইউনিয়ন ব্যাংকের সফলতার পেছনে ব্যাংকের পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা, সর্বোপরি দেশবাসীর অশেষ অবদান রয়েছে। তাই আজকের এই দিনে আমি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ এবং মোঃ জাহাঙ্গীর আলম। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ।

এ উপলক্ষে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং ব্যাংকের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com