1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

আয় কমেছে লংকাবাংলা সিকিউরিটিজের

  • আপডেট : সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ১১.৫০ এএম
  • ১৩৪ Time View

গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের শেয়ার প্রতি আড়াই শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

রোববার (৩১ মার্চ) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ২৬ পয়সা আয় হয়েছিল।

এছাড়া ২০২৩ হিসাব বছরে লংকাবাংলা সিকিউরিটিজের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১১ কোটি ৪৮ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩৩ কোটি ৮৪ লাখ টাকা।

গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৩৩ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২১ টাকা ২৫ পয়সা।

আগামী ১৫ মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ এপ্রিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com