1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

এনভয় টেক্সটাইলের ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১০.৩৫ পিএম
  • ৮৯৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন,২০২৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।

বৃহস্পতিবার (২৮ মার্চ) কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএমে) এ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এজিএমে লভ্যাংশ ছাড়াও আর্থিক প্রতিবেদন ও অন্যান্য আলোচ্যসূচি অনুমোদন করা হয়।

এদিন সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ। আর সভা পরিচালনা করেন কোম্পানির সচিব এম সাইফুল ইসলাম চৌধুরী।

এছাড়া সভায় শেয়ারধারীদের মতামতের ভিত্তিতে কোম্পানিটির এমডি হিসেবে পাঁচ বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন তানভীর আহমেদ। একই সভায় পরিচালক পদ থেকে বাদ পড়েন শেহরীন সালাম। তাঁর বাদ পড়ার ফলে শূন্য হওয়া পরিচালক পদে নতুন করে পরিচালক নির্বাচিত হন ইপিক গার্মেন্টসের পক্ষ থেকে মনোনীত প্রতিনিধি সুনীল দৌলতরাম দারিয়ানানি।

কোম্পানিটি আরও জানায়, আজ এজিএমে শেয়ারধারীদের শতভাগ ভোট পেয়ে কোম্পানির পরিচালক পুনর্নির্বাচিত হয়েছেন কুতুবউদ্দিন আহমেদ ও সুমাইয়া আহমেদ। বিশিষ্ট শিল্পোদ্যাক্তা কুতুবউদ্দিন আহমেদ এনভয় টেক্সটাইলের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com