1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পুঁজিবাজারে তারল্য বাড়াতে নীতি সহায়তার আশ্বাস

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৫.৩৬ পিএম
  • ২১৫ Time View

পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়াতে নীতি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) পুঁজিবাজার সংশ্লিষ্ট একটি প্রতিনিধি দল তাঁর সাথে সাক্ষাত করতে গেলে তিনি এ আশ্বাস দেন।

আলোচিত প্রতিনিধি দলে ছিলেন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, সিএফএ, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাজেদা খাতুন ও সাবেক প্রেসিডেন্ট মো. ছাইদুর রহমান। ডেপুটি গভর্নর  খুরশীদ আলমের সাথে বৈঠকে তারা পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবহিত করেন এবং এমন পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ব্যাংকের সহায়তা চান। জনাব খুরশীদ আলম প্রতিনিধিদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়াতে শিগগির নীতি সহায়তা প্রদানের আশ্বাস দেন। এছাড়া বাজারে নতুন কোম্পানি তালিকাভূক্তির জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সহায়ক ভূমিকা পালনের আশ্বাস দেন।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের নানান ইতিবাচক পদক্ষেপের দরূন দেশের সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে, যার প্রতিফলন শিগগির পুঁজিবাজারে দেখা যাবে বলে বাংলাদেশ ব্যাংক ও ডিবিএ দৃঢ়ভাবে বিশ্বাস করে। বৈঠকে জনাব খুরশীদ আলম বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার জন্য ডিবিএ এবং বিএমবিএ’র সদস্যদের যথাযথ কার্যক্রম ও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com