সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নিম্নগতিতে লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় লেনদেন ছাড়ালো ১৬৮ কোটি ৮৯ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৮ মার্চ ) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৯ দশমিক ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৪২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক ৪ দশমিক ৭৬ পয়েন্ট কমে এবং ‘ডিএস৩০’ সূচক ৯ দশমিক ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪৭ ও ২০০২ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি কোম্পানির শেয়ারের।