1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

৬২ শতাংশ কোম্পানির শেয়ারে দরপতন

  • আপডেট : সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ১০.৫৬ এএম
  • ৬১৫ Time View

সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। শুরুর প্রথম ৪০ মিনিটে লেনদেন হয়েছে ৯১ কোটি টাকা। দরপতন হয়েছে ৬২ শতাংশ কোম্পানির শেয়ার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুসন্ধানে দেখা যায়, শেয়ার বিক্রির চাপে লেনদেনের শুরুতেই সূচকের পতন হয়েছে। লেনদেনে শুরুর প্রথম ৪০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয় ৪৩ দশমিক ২৮ পয়েন্ট। ডিএসইএক্স সূচক কমে অবস্থান করেছে পাঁচ হাজার ৮৫৭ দশমিক ৮৩ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ১০ দশমিক ৭৯ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১৮ দশমিক ৩৭ পয়েন্ট কমেছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৮০টির, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়েছে ৯১ কোটি ১৭ লাখ টাকা।

লেনদেন শীর্ষে ওঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। লেনদেন করেছে ১২ কোটি ৩৩ লাখ টাকা। এ ছাড়া লার্ফাজহোলসিমের সাত কোটি ১৫ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ছয় কোটি ৩৮ লাখ টাকা, বেস্ট হোল্ডিংয়ের চার কোটি ৬৫ লাখ টাকা, গোল্ডেন সনের চার কোটি ৪২ লাখ টাকা, শাইনপুকুরের চার কোটি ২৫ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের তিন কোটি ১৩ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের দুই কোটি ১২ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের দুই কোটি আট লাখ টাকা এবং ওরিয়ন ফার্মার দুই কোটি ছয় লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com