মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর স্কুল ভর্তিতে আর থাকছে না লটারি পদ্ধতি এনবিআরের ই–রিটার্নে নিবন্ধন ৫০ লাখের কাছাকাছি বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে ইসলামী ব্যাংক থেকে আব্দুল জলিল অপসারিত পদোন্নতিতে প্রাইম ব্যাংকের এএমডি হলেন নাজিম চৌধুরী মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির রাজনীতির লক্ষ্য: তারেক রহমান রপ্তানি প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

চুয়াডাঙ্গা কামিল মাদরাসার দুই শিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৮১ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: শৃঙ্খলা ভঙ্গ, নারী কেলেঙ্কারী ও সভাপতির স্বাক্ষর জাল করার অপরাধে চুয়াডাঙ্গা কামিল মাদরাসার দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে সহকারি শিক্ষক (কৃষি শিক্ষা) ওয়াহিদ মোহাঃ রাশেদীন আমিনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ, নারী কেলেঙ্কারী ও সভাপতির স্বাক্ষর জাল করা এবং সহকারি অধ্যাপক মো. রুহুল আমিনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদরাসা পরিচালনা কমিটির ২৮ ফেব্রæয়ারির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

১৯ মার্চ স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্র দন্ডপ্রাপ্তরা গ্রহণ করেছেন বলে মাদরাসার অধ্যক্ষ নিশ্চিত করেছেন।

সাময়িক বরখাস্তের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে সহকারি শিক্ষক (কৃষি শিক্ষা) ওয়াহিদ মোহাঃ রাশেদীন আমিন এবং সহকারি অধ্যাপক মো. রুহুল আমিন মাদরাসার অধ্যক্ষের কক্ষে এসে বিধিমোতাবেক শ্রেণি কার্যক্রম পরিচালনার বিরোধিতা করে অধ্যক্ষের সাথে অসদাচরণ ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এসময় মাদরাসার সহকারি অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) মো. আবুল হাশেম ও প্রভাষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) মো. মাসুদুর রহমান প্রতিবাদ করলে অভিযুক্তরা প্রতিবাদী দুই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে রক্তাক্ত করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এছাড়া সহকারি শিক্ষক (কৃষি শিক্ষা) ওয়াহিদ মোহাঃ রাশেদীন আমিনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারী ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে উচ্চতর বেতনের আবেদন করার বিষয় প্রমাণিত হয়।

এসব বিষয়ে অভিযুক্ত দুই শিক্ষককে দু’দফা কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলেও তারা সন্তোষজনক জবাব দিতে ব্যার্থ হন। একই সাথে সহকারি শিক্ষক (কৃষি শিক্ষা) ওয়াহিদ মোহাঃ রাশেদীন আমিন দ্বিতীয় দফায় পাঠানো শিক্ষক লাঞ্ছনা এবং নারী কেলেঙ্কারী ও সভাপতির স্বাক্ষর জালিয়াতি নোটিশের কোনো জবাব দেননি। এ কারণে চুয়াডাঙ্গা কামিল মাদরাসা পরিচালনা কমিটির গত ২৮ ফেব্রæয়ারির সভায় ওই দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS