1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাদাঁ দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ সনাতনীদেরকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার প্রদান; দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিঙ্গার পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ই-জেনারেশন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে হা-ওয়েল টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওইমেক্স

রবির ফ্লোর প্রাইস উঠছে ১৯ মার্চ

  • আপডেট : সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১২.৪৫ পিএম
  • ৪৭৬ Time View

বহুজাতিক কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো-বিএটিবিসি এবং গ্রামীণফোনের পর এবার ফ্লোর প্রাইস উঠে যাচ্ছে আরেক বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটার।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী আগামীকাল (১৯ মার্চ) মঙ্গলবার থেকে কোম্পানিটির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা অনুযায়ী লেনদেন করবে।

রবি আজিয়াটার শেয়ার রেকর্ড ডেটের পর ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেওয়া হবে বলে গত ৬ ফেব্রুয়ারি এক নির্দেশনায় জানায় বিএসইসি। ওই নির্দেশনা অনুযায়ী আজ সোমবার (১৮ মার্চ) কোম্পানির ছিল রেকর্ড ডেট। সে হিসেবে আগামীকাল থেকে কোম্পানিটি শেয়ারে ফ্লোর প্রাইস বহাল থাকছে না। অন্যান্য সাধারণ কোম্পানির মতোই রবি আজিয়াটার শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা অনুযায়ী লেনদেন করবে।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি ৩টি কোম্পানি ও গত ২২ জানুয়ারি ২৩টির কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নেয় বিএসইসি। তার আগে গত ১৮ জানুয়ারি ৩৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড বাদে অন্যান্য কোম্পানির ওপর থেকে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়।।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com