1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

ডিএসইর সূচক ৬০০০ পয়েন্টের নিচে

  • আপডেট : বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ১১.২২ এএম
  • ২৩৪ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৩ মার্চ) লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যে সূচকের পতন ঘটেছে। ফলে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬০০০ পয়েন্টের নিচে নেমেছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ফোর্সড সেল না করার আহ্বান জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীরা গুজবে আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। ফলে ডিএসইর সূচক ৬০০০ পয়েন্টের নিচে নেমে এসেছে। তবে এমনটি হওয়ার মতো কোনো দৃশ্যমান কারণ নেই। যারা আতঙ্কগ্রস্ত হয়ে শেয়ার বিক্রি করছেন, তাদের আরও জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিৎ।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার ডিএসইতে লেনদেন শুরুর এক ঘণ্টায় অর্থাৎ ১০টা ৩০ মিনিটে ডিএসইএক্স সূচক ৩৬.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৯৭০ পয়েন্টে।

এর আগে ২০২২ সালের ২৮ জুলাই ডিএসইএক্স সূচক ৫৯৮০ পয়েন্টে নেমেছিল। তার আগে ২০২১ সালের ৭ জুন ডিএসইএক্স সূচক ৫৯৭৫ পয়েন্টে নেমেছিল। অর্থাৎ ২ বছর ৯ মাস আগে অবস্থানে ফিরে এসেছে ডিএসইএক্স সূচক।

এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১১০ কোটি টাকা। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম কমেছে।

এদিকে, পুঁজিবাজার নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিনিয়োগকারীদের সোচ্চার হওয়ার জন্য সতর্কবার্তা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এক বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুঁজিবাজারে ফ্লোর প্রাইস ও জেড ক্যাটাগরির বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিত কিছু ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে, এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় এ মুহূর্তে কমিশনের বিবেচনায় নেই। এরকম গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com