1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

বন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি পেল প্যারামাউন্ট টেক্সটাইল

  • আপডেট : বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ১০.৩৫ এএম
  • ২৪৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির বন্ড ইস্যুতে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। কোম্পানিটির ব্যবসা সম্প্রসারণের জন্য এ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ২২ ফেব্রুয়ারি বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯০১তম কমিশন সভায় বন্ডটির অনুমোদন দেয়া হয়। ২৫০ কোটি টাকা মূল্যের এ বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুল্লি রিডিমেবল জিরো কুপন বন্ড।

বন্ডটি ৯ থেকে ১২ শতাংশ ডিসকাউন্টে বিক্রি করা হবে। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লক্ষ টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানিটি আর্থিক খরচ ন্যূনতমকরণ এবং ব্যবসায় সম্প্রসারণে ব্যবহার করবে। এ বন্ডের ট্রাস্টির দায়িত্বে রয়েছে সেনা কল্যান ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং অ্যারেঞ্জারের দ্বায়িত্বে থাকছে এনডিবি ক্যাপিটাল লিমিটেড।

বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com