1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

আলমডাঙ্গায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো যুবকের

  • আপডেট : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ৪.৪৩ পিএম
  • ২৩৩ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জীবন হোসেন (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) সকালে উপজেলার হারদি-ওসমানপুর সড়কের কানাপুকুর মাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জীবন হোসেন কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের রাজনগর গ্রামের মো. রশিদুল ইসলামের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও আলমডাঙ্গার ওসমানপুর ক্যাম্পের পুলিশ জানায়, জীবন দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিলেন। এ সময় আলমডাঙ্গার হারদি-ওসমানপুর সড়কে মোটসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদি হাসপাতাল) নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

ওসমানপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কায়েস মাহমুদ বলেন, দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা জীবনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত চলছে। নিহতের পরিবার ও আমার উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com