1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

২০ কোটি টাকার লেনদেন এসএমইতে

  • আপডেট : সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৪.৫৭ পিএম
  • ১৯১ Time View

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারের স্বল্প মূলধনী কোম্পানিগুলোর (এসএমই প্লাটফর্ম) মার্কেটে। একই সঙ্গে এদিন এসএমইতে টাকার অংকেও লেনদেন কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১১ জানুয়ারি) এসএমইর প্রধান সূচক ‘ডিএসএমইএক্স’ আগের কার্যদিবসের তুলনায় ৪০ দশমিক ৮০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ১ হাজার ৪৯৭ পয়েন্টে।

এদিন এসএমইতে লেনদেন হওয়া ১৯টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৪টি কোম্পানির। বেড়েছে ৫টি এবং অপরিবর্তিত রয়েছে ১টির কোম্পানির শেয়ারদর।

আজ এসএমইতে ৭৪ লাখ ৯৮ হাজার ৬৭৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২০ কোটি ৯০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২১ কোটি ৬৫ লাখ টাকা।

আজ এসএমই প্লাটফর্মে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিটির ১২ লাখ ০৪ হাজার ৮৮৯টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজারমূল্য ৩ কোটি ৮৯ লাখ টাকা।

সোমবার স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেটে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়েব কোটস পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। বাজার শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১১ টাকায়।

অপরদিকে সর্বোচ্চ দরপতন হয়েছে হিমাদ্রী লিমিটেডের। আজ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ১৫৪ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ৮৯ শতাংশ কমেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com