1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

১,৫০০ কোটি টাকার বন্ড আনছে বেক্সিমকো

  • আপডেট : সোমবার, ১১ মার্চ, ২০২৪, ১০.৩০ এএম
  • ৫১৩ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেড আবারও বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। জিরো কূপন বন্ড ইস্যু করার মাধ্যমে কোম্পানিটি এক হাজার পাঁচশ কোটি টাকা সংগ্রহ করতে চায়। এটি কোম্পানিটির প্রথম জিরোকুপন বন্ড, যার নাম হবে-বেক্সিমকো ফার্স্ট জিরোকুপন বন্ড।

গতকাল রোববার (১০ মার্চ) অনুষ্ঠিত বেক্সিমকোর পরিচালনা পর্ষদের বৈঠকে বন্ড ইস্যু করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেক্সিমকো সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে ২০২১ সালে ইসলামী শরীয়াহসম্মত বন্ড সুকুক ছেড়ে কোম্পানিটি তিন হাজার কোটি টাকা সংগ্রহ করেছিল। ওই অর্থ মূলত নবায়নযোগ্য দুই বিদ্যুৎ প্রকল্প- তিস্তা সোলার এবং করতোয়া সোলার কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে। তবে সুকুক ইস্যু ও সোলার প্রকল্পে বিনিয়োগে বিনিয়োগকারীদের ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি। কোম্পানিটি সুকুক ইস্যুর আগের বছরে শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। পরের বছর তা কমে হয় ৩০ শতাংশ। আর সর্বশেষ বছরে কোম্পানিটি মাত্র ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। একইভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএসও কমেছে। যদিও কোম্পানিটির ভাষ্য, টাকার বিপরীতে ডলারের দর বৃদ্ধির প্রভাবে নিট মুনাফা কমেছে তাদের।

সূত্র অনুসারে, বেক্সিমকো ফার্স্ট জিরোকুপন বন্ডে ডিসকাউন্টের হার হবে ১৫ শতাংশ। এই বন্ড মেয়াদ শেষে সম্পূর্ণ অবসায়িত হবে, এর কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। বন্ডটি স্টক মার্কেটে লেনদেনযোগ্য নয়।

আলোচিত জিরোকুপন বন্ডে সংগ্রহ করা অর্থ শ্রীপুর টাউনশিপ কোম্পানির সাথে যৌথ উদ্যোগে ‘মায়ানগর’ নামের আবাসন প্রকল্পে বিনিয়োগ করবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করার এই সিদ্ধান্ত কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com