পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির ইউনিট লেনদেন আগামীকাল ১১ মার্চ, সোমবার চালু হচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো- এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান এবং আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড।
আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানি দুইটির ইউনিট লেনদেন বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিগুলো ৬ ও ৭ মার্চ, ২০২৪ তারিখ স্পট মার্কেটে লেনদেন করেছে।