1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

ডিএসইতে সূচক ৬ হাজার পয়েন্ট উধাও

  • আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০২৪, ১১.১০ এএম
  • ৯৩৪ Time View

ফের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আইটিতে বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছে। এই ত্রুটির কারণে প্রধান সূচক ৬ হাজার পয়েন্টের বেশি উধাও দেখাচ্ছে। যদিও লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের দরের সঙ্গে সূচকের কোন মিল নেই।

জানা গেছে, ট্রেডিং সিস্টেমসে সূচক সংক্রান্ত বিভিন্ন ভুল তথ্য দেখাচ্ছে। সূচকের লেখিচত্র বা গ্রাফ হালনাগাদ হচ্ছে না। তাই ট্রেডিং সিস্টেমসে থেকে বাজারের প্রকৃত অবস্থা জানা যাচ্ছে না। বরং বাজারের বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে এই সূচক। ফলে আতঙ্কে বিনিয়োগকারীরা।

এবিষয়ে ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) তারিকুল ইসলাম বলেন, কর্পোরেট অ্যাকশনে ত্রুটির ফলে এমনটা ঘটেছে। ভিবিন্ন কোম্পানির রাইট শেয়ার, বোনাস শেয়ার এডজাস্টমেন্ট করতে গিয়ে সূচকে ভুলভাবে সমন্বয় হয়েছে। আমরা কাজ করছি। দ্রুতই এর সমাধানে কাজ চলছে বলে তিনি জানান।

রোববার (১০ মার্চ) সপ্তাহের প্রথম কার্যদিবসের শুরুতেই ট্রেডিং সিস্টেমসে এই বিভ্রান্তি দেখা দেয়। সকাল ১০টায় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়। তখন থেকেই ট্রেডিং সিস্টেমসে ভুল তথ্য দেখানো শুরু হয়। সকাল ১০টা ১০ মিনিটে ট্রেডিং সিস্টেমসে প্রদত্ত তথ্য অনুসারে, ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ হাজার ১২ দশমিক ৩৬ পয়েন্ট বা ৯৯ দশমিক ৯৯ শতাংশ কমে দশমিক ৩৯ পয়েন্ট দাঁড়িয়েছে। অথচ তখন পর্যন্ত বাজারে ২২৬টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে, যার মধ্যে ১৫৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, যা লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ৭০ দশমিক ৩২ শতাংশ।

আলোচিত সময়ে শরীয়াহ সূচক ডিএসইএসের অবস্থান দেখানো হয় দশমিক ০৪ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ১ হাজার ৩৩৫ দশমিক ৮৪ পয়েন্ট বা ৯৯ দশমিক ৯৯ শতাংশ কম।

অন্যদিকে বৃহৎ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ এর অবস্থান দেখানো হয় ২ হাজার ৯৬ দশমিক ৫৭ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ২ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক ১০৬ শতাংশ বেশি।

বেলা সাড়ে ১০টা নাগাদ ট্রেডিং সিস্টেমসে মূল্যসূচক তিনটির সব তথ্য দেখানো হয় শূন্য। এদিকে সূচকের গ্রাফেও কোনো তথ্য ছিল না বেলা সাড়ে ১০টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com