1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওয়ান ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স আসন্ন বাজেটে ভূমিহীনদের কর্মসংস্থান ও বিশেষ বরাদ্দের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত নবীনগরে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের ওকিনাওয়া কুমড়ো কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আগ্রহের শীর্ষে মুনিরা লিপির ‘নস্টালজিয়া’: অবিন্তা গ্যালারিতে শিল্পপ্রেমীদের উপচেপড়া ভিড় “পর্যটন খাতে নতুন সরকারের কাছে প্রত্যাশা” শীর্ষক গোলটেবিল আলোচনায় মেটলাইফ বিল্ডিংয়ে ১০৪ কিলোওয়াট অন-গ্রিড সোলার পাওয়ার সিস্টেম স্থাপন সম্পন্ন করেছে সেনা কল্যাণ সংস্থার বিজনেস ডিভিশন-৪ ঢাকা ২৪ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ কুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন

ঈদে দুস্থদের ১০ কেজি হারে চাল দেবে সরকার

  • আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ৭.৫৯ পিএম
  • ২০১ Time View
chal

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় সারাদেশে দুস্থদের খাদ্যশস্য সহায়তার অংশ হিসেবে এক লাখ ৩৩০ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। এক্ষেত্রে দেশের মোট ১ কোটি ৩৩ লাখ ৫৪০টি ভিজিএফ কার্ডের বিপরীতে প্রত্যেক কার্ডধারীকে ১০ কেজি হারে চাল দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বরাদ্দের বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা এবং পৌরসভাভিত্তিক বিতরণের জন্য সরকার ১ লাখ ৩৩০ দশমিক ৫৪০ মেট্রিক টন চাল ভিজিএফ কর্মসূচির আওতায় বরাদ্দ দিয়েছে।

এতে আরও বলা হয়েছে, দেশের ৬৪ জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩টি এবং ৩২৯টি পৌরসভার জন্য ১২ লাখ ৫৩ হাজার ৮৫১টিসহ মোট ১ কোটি ৩৩ লাখ ৫৪০টি ভিজিএফ কার্ডের বিপরীতে কার্ডপ্রতি ১০ কেজি হারে চাল দেওয়ার লক্ষ্যে এ বরাদ্দ দিয়েছে সরকার।

ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা দিতে হবে। তবে সাম্প্রতিককালের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলেছে ত্রাণ মন্ত্রণালয়।

একইসঙ্গে ভিজিএফের চাল আগামী ২৮ এপ্রিলের মধ্যে বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com