1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

নগদ লভ্যাংশ দেবে লাফার্জ হোলসিম

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৪৩ পিএম
  • ৩৯৬ Time View

পুঁজিবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ হিসাববছরের (২০২৩) জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ৫০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৫ টাকা ১২ পয়সা। গতবছর সমন্বিতভাবে কোম্পানিটির ইপিএস হয়েছিলো ৩ টাকা ৮৩ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ১৪ পয়সা।

আগামী ১৪ মে বিকেল ৩ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ মার্চ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com