1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.০২ পিএম
  • ১৯২ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ প্রতিষ্ঠানের মধ্যে ১২৮টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ১৪ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে কাট্টলী টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিটদর বেড়েছে ৮ দশমিক ৮৭ শতাংশ।

শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো- সেন্ট্রাল ফার্মা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ভিএফএস থ্রেড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, কুইন সাউথ টেক্সটাইল এবং এইচ.আর. টেক্সটাইল লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com