রেকর্ড ডেটের পর আগামী রোববার (০৩ মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি লেনদেন চালু হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো- গ্রামীণফোন লিমিটেড এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সূত্র মতে, গতকাল বুধবার কোম্পানিটিগুলো স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করে। আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।
রেকর্ড ডেটের পর আগামী রোববার যথানিয়মে কোম্পানিগুলো ডিএসইতে লেনদেন করবে।