1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দেশের ১ কোটি ৭১ লাখ মানুষ বীমা সেবার আওতায়

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৫৭ এএম
  • ২৬৪ Time View

দেশে বর্তমানে মোট ৮২টি লাইফ ও নন-লাইফ প্রতিষ্ঠান বীমাসেবা দিচ্ছে। বর্তমানে বীমার আওতায় আছে দেশের ১ কোটি ৭১ লাখ ১০ হাজার মানুষ। এই খাতের ভাবমূর্তি উজ্জ্বল করতে কর্তৃপক্ষ বীমা দাবি পরিশোধের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে কোম্পানিগুলোকে নির্দেশনা দিয়ে আসছে। ফলে লাইফ ও নন-লাইফ মিলে নিষ্পত্তি করা বীমা দাবি ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ৪ শতাংশ বেড়েছে।

বীমা দিবস উদযাপন উপলক্ষে বুধবার (২৮ ফেব্রুয়ারি) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত সংবাদ সম্মেলন এই তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।

আইডিআরএর সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং আইডিআরএর উদ্যোগে আগামীকাল ১ মার্চ ঢাকাসহ সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বীমা দিবস উদযাপন করা হবে। এই বছরের বীমা দিবসের প্রতিপাদ্য ‘করব বীমা গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী বীমার গুরুত্ব অনুধাবন করে পুরোনো আইনকে ঢেলে সাজিয়ে নতুন বীমা আইন প্রণয়নের নির্দেশ দেন। পাশাপাশি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন করে। বীমা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ২০১১ সালে অধিদপ্তর বিলুপ্ত করে প্রতিষ্ঠা করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

আইডিআরএ চেয়ারম্যান জানান, বীমা ব্যবস্থাকে যুগোপযোগী করতে জারি হয়েছে করপোরেট গর্ভন্যান্স গাইডলাইন-২০২৩ ও রেগুলেটরি স্যান্ডবক্স গাইডলাইলন। ব্যাংকের মাধ্যমে বীমা পণ্য বিপণনের জন্য প্রবর্তন করা হয়েছে ব্যাংকাস্যুরেন্স।

তিনি বলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের স্মারক হিসেবে খোলা হয়েছে বঙ্গবন্ধু শিক্ষা বীমা। পাইলট পর্যায়ে জীবন বীমা করপোরেশনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অর্থায়নে ৫০ হাজার শিক্ষার্থীকে এর আওতায় আনা হয়।

সরকারের পাশাপাশি বেসরকারি কোম্পানিগুলোও এখন বঙ্গবন্ধু শিক্ষা বীমা পলিসি চালু করেছে। তিনি আরও বলেন, সামাজিক বীমা ব্যবস্থার আওতায় চালু হয়েছে শস্য বীমা, প্রবাসী বীমা, স্বাস্থ্য বীমা, হজ বীমা, ক্ষুদ্র বীমা ও গবাদি পশু বীমা। দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও বীমার ব্যবস্থা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com