1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Title :
কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাদাঁ দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ সনাতনীদেরকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার প্রদান; দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিঙ্গার পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ই-জেনারেশন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে হা-ওয়েল টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওইমেক্স

লেনদেনের শীর্ষে বেস্ট হোল্ডিংস

  • আপডেট : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.১৪ পিএম
  • ২০৭ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ৮৯৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বেস্ট হোল্ডিংসের অর্ধশত কোটি টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ডিএসইতে বেস্ট হোল্ডিংসের ১ কোটি ১৮ লাখ ৭২ হাজার ৮৮৯টি শেয়ারের লেনদেন হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৫০ কোটি ২০ লাখ ২৭ হাজার টাকা। সবচেয়ে বেশি টাকার শেয়ার হাতবদল হওয়ায় কোম্পানিটি ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ফু ওয়াং সিরামিকের আজ ৪২ কোটি ৯৬ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার বিক্রি হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৫৯ লাখ ৯০ হাজার টাকার।

লেনদেনের শীর্ষে থাকা বাকি কোম্পানিগুলো- ওরিয়ন ইনফিউশন, আফতাব অটোমোবাইলস, ফরচুন সুজ, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিডি থাই অ্যালুমিনিয়াম, জেমিনি সী ফুড এবং মুন্নু ফেব্রিকস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com