1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Title :
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৩, প্রাণ গেল আরও দুজনের সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

আবারও কর সুবিধার আওতায় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি

  • আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.২৩ পিএম
  • ৬৪২ Time View

আবারও কর সুবিধার আওতায় আসছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এসব প্রতিষ্ঠান এক যুগ ধরেই মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর ১৫ শতাংশ হারে কর দিচ্ছে। চলতি অর্থবছরে প্রতিষ্ঠানগুলোর ওই সুবিধা উত্তীর্ণ হবে। এর আগেই এনবিআর ওই কর সুবিধার মেয়াদ বৃদ্ধি করছে বলে জানা গেছে।

এনবিআর সূত্রে জানা যায়, কোম্পানিসমূহের কেবল মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর প্রদেয় করহার ২০২৫-২০২৬ করবর্ষ পর্যন্ত ১৫ শতাংশ নির্ধারণ করতে প্রস্তাব দিয়েছে এনবিআরের আয়কর বিভাগ।

এ বিষয়ে এনবিআরের এক কর্মকর্তা বলেন, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো এ দেশে বিশ্বমানের উচ্চ প্রশিক্ষিত তহবিল ব্যবস্থাপক তৈরি করছে। এছাড়া বিনিয়োগ তহবিল ব্যবস্থাপক, গবেষণা বিশ্লেষক, মূল্যায়ন বিশেষজ্ঞের মতো দক্ষ কর্মী নিয়োগের সক্ষমতা তৈরি করে দেশের সামগ্রিক পুঁজিবাজার উন্নয়নের জন্য বড় অবদান রাখছে। গত এক দশকে অ্যাসেট ম্যানেজমেন্ট সেক্টরে উচ্চ-দক্ষ কর্মশক্তির ফান্ড ম্যানেজারদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে ইতিবাচকভাবে অবদান রাখছে। এসব বিবেচনায় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসমূহের কেবল মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর প্রদেয় করহার ২০২৫-২০২৬ করবর্ষ পর্যন্ত ১৫ শতাংশ নির্ধারণের করার সুপারিশ করা হয়েছে।

সম্প্রতি পূর্বের কর হার রাখতে কোম্পানিগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডস আবেদন করে। সংগঠনটি পুঁজিবাজারের সাম্প্রতিক সংকটকালীন মুহূর্তে বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির নিমিত্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসমূহের আয়কর ১৫ শতাংশ নির্ধারণ করতে অনুরোধ করেছে বলে জানা গেছে।

বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের তথ্য মতে, দেশে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সংখ্যা ৬৪টি। ২০১৩ সালের ২৭ নভেম্বর এসআরও এর মাধ্যমে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসমূহের কেবল মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর প্রদেয় আয়কর প্রজ্ঞাপন জারির তারিখ হতে ১০ (দশ) বৎসরের জন্য ১৫ শতাংশ নির্ধারণ করা হয়। যার মেয়াদ ২০২৩-২০২৪ করবর্ষে উত্তীর্ণ হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com