1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Title :
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৩, প্রাণ গেল আরও দুজনের সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

বিদায়ী সপ্তাহে লেনদেন কমেছে ৪,০৭০ কোটি টাকা

  • আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.০৮ এএম
  • ১৯৯ Time View

বিদায়ী সপ্তাহে (১৮ ফেব্রুয়ারি-২২ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্য সূচকের পতন হয়েছে। সেই সঙ্গে লেনদেন ও বাজার মূলধন কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর লেনদেন কমেছে ৫৪ দশমিক ৭০ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৩৭০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭ হাজার ৪৪০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এক সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৪ হাজার ৭০ কোটি ২৫ লাখ টাকা বা ৫৪ দশমিক ৭০ শতাংশ।

গত সপ্তাহের শুরুতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৬ হাজার ৪৬৬ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ৫৩৮ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬২ হাজার ১৪ কোটি ৭৪ লাখ ৫৬ হাজার ৮০১ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন কমেছে ৪ হাজার ৪৫২ কোটি ১২ লাখ ২৩ হাজার ৭৩৭ টাকা বা ০ দশমিক ৫৮ শতাংশ।

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬২ দশমিক ৩০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৭৩ পয়েন্টে। সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ৬ হাজার ৩৩৬ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসই এস’ সূচক ২১ দশমিক ৬৯ পয়েন্ট কমেছে। আর ‘ডিএস-৩০’ সূচক কমেছে ১৭ দশমিক ৪৯ পয়েন্ট।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৪০৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২১টির। আর ২৪৭টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এসময়ে ৩০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com