1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাদাঁ দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ সনাতনীদেরকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার প্রদান; দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিঙ্গার পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ই-জেনারেশন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে হা-ওয়েল টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওইমেক্স

উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার লেনদেনে নিষেধাজ্ঞা

  • আপডেট : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.৩৮ এএম
  • ৩৪৪ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত জেড ক্যাটাগরির উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার লেনেদেনে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও পরিচালকদের ক্ষেত্রে এই শর্ত শিথিল থাকবে। সাম্প্রতিক সময়ে বাজারে উৎপাদন বন্ধ থাকা ও দুর্বল মৌলের কয়েকটি কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সংক্রান্ত নির্দেশনাটি জারি করেছে।

নির্দেশনা অনুসারে, কোনো জেড ক্যাটাগরির কোম্পানির উদ্যোক্তা ও পরিচালক পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন ছাড়া সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার লেনদেন করতে পারবেন না। তারা তাদের নামে থাকা ওই কোম্পানির শেয়ার বিক্রি করতে পারবেন না এবং কিনতেও পারবেন না। শুধু শেয়ার বিক্রি নয়, জেড ক্যাটাগরির কোম্পানির উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা তার শেয়ার অন্য কারো নামে স্থানান্তরও করতে পারেন না। তবে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও পরিচালকদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না।

নির্দেশনায় কয়েকটি ব্যর্থতার জন্য তালিকাভুক্ত কোম্পানিকে দ্রুত ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি পরপর দুই বছর লভ্যাংশ ঘোষণায় ব্যর্থ হলে তাকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হবে। একইসাথে টানা দুবছর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হলেও কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করে জেড ক্যাটাগরিতে পাঠানো হবে। তবে এজিএম অনুষ্ঠিত না হওয়ার ক্ষেত্রে যদি কোনো রিট পিটিশন বা আদালতে বিচারাধীন কোন আইনি প্রক্রিয়া থাকে তাহলে জেড ক্যাটাগরিতে পাঠানোর ক্ষেত্রে সর্বোচ্চ ২ বছরের জন্য বিবেচনা করা হবে।

এছাড়া, উৎপাদনহীন কোম্পানি নিয়েও কড়া নির্দেশনা দিয়েছে বিএসইসি। এখন থেকে কোন কোম্পানি টানা ৬ মাস তার কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকলে বা উৎপাদন বন্ধ রাখলে সেটিকেও জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হবে। পাশাপাশি কোনো কোম্পানির টানা দুই বছর ক্যাশ ফ্লো নেতিবাচক আসলে এবং পরিশোধিত মূলধনের থেকে ঋণ বেশি হলে তাকেও স্থান দেওয়া হবে জেড ক্যাটাগরিতে।

কোনো কোম্পানি সিকিউরিটিজ আইন, বিধি-বিধান, বিজ্ঞপ্তি, আদেশ কিংবা নির্দেশাবলী পালনে ব্যর্থ হলে বা অসম্মতি জানালে সেটিকেও কমিশনের পূর্বানুমোদন সাপেক্ষে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হবে।

এদিকে কোম্পানির (ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ছাড়া) ক্যাটাগরি পরিবর্তনে মুনাফার সঙ্গে সামঞ্জস্য রেখে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ (বোনাস ছাড়া) ঘোষণাকে বিবেচনায় নেওয়া হবে।

নতুন এই নির্দেশনার ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (লেনদেনের নিষ্পত্তি) প্রবিধান, ২০১৩ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (লেনদেনের নিষ্পত্তি) প্রবিধান, ২০১৩ এর প্রবিধান নং ৫(২) এর বিধানগুলি রহিত হবে। এসব বিধানের জায়গায় নতুন ওই নির্দেশনা কার্যকর হবে। তবে জেড ক্যাটাগরিতে স্থানান্তরের নতুন এ নির্দেশনা পরবর্তী লভ্যাংশ থেকে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com