আগামী ১৮ ফেব্রুয়ারি, রোববার রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে মতে, কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ (সোমবার)। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ফেব্রুয়ারি, ২০২৪।
উল্লেখ্য, রেকর্ড ডেটের দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।