1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাদাঁ দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ সনাতনীদেরকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার প্রদান; দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিঙ্গার পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ই-জেনারেশন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে হা-ওয়েল টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওইমেক্স

এনআরবি ব্যাংকের আইপিওতে প্রায় ৪ গুণ আবেদন

  • আপডেট : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.২১ পিএম
  • ২৭২ Time View

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা এনআরবি ব্যাংক লিমিটেডের আইপিওতে প্রায় ৪ গুণ আবেদন জমা পড়েছে। শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করতে চলা চতুর্থ প্রজন্মের এই ব্যাংকটিতে আবেদন পড়েছে ৩৬০ কোটি টাকার।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলনের লক্ষ্যে গত ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীদের আবেদন জমা নেওয়া হয়। তাতে দেখা গেছে, ১০০ কোটি টাকার বিপরীতে ৩৬০ কোটি ৫৩ লাখ টাকার আবেদন জমা পড়েছে। যা কোম্পানিটির চাহিদার চেয়ে ৩ দশমিক ৬০ গুণ আবেদন।

ব্যাংকটির তথ্য মতে, দেশে বসবাসকারী বিনিয়োগকারীদের থেকে প্রায় ৪ গুণ অর্থাৎ ৭০ কোটি টাকার বিপরীতে ২৭৩ কোটি ৯০ লাখ টাকার আবেদন জমা পড়েছে। পাশাপাশি, প্রবাসী বাংলাদেশি আবেদনকারীরা ৫ কোটি টাকার বিপরীতে আবেদন করেছে মোট ২৩ কোটি ৮৮ লাখ টাকার। যা কোম্পানির প্রত্যাশার চেয়ে প্রায় ৫ গুণ বেশি। এছাড়া, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এনআরবি ব্যাংকের আইপিওতে তাদের জন্যে বরাদ্দকৃত ২৫ কোটি টাকার বিপরীতে ৬২ কোটি ৭৫ লাখ টাকার আবেদন করেছে।

এনআরবি ব্যাংকের আইপিওতে বিনিয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যাংকটি জানায়, এনআরবি ব্যাংকের আইপিওতে ইনভেস্টরদের রেকর্ড পরিমাণ সাবস্ক্রিপশন ব্যাংকটির প্রতি পূর্ণ আস্থারই বহিঃপ্রকাশ। এনআরবি ব্যাংক বিনিয়োগকারীদের এই আস্থা ও সমর্থনকে পুঁজি করে ভবিষ্যতে আর্থিক খাতে এর বাজার উপস্থিতি বৃদ্ধি করতে সচেষ্ট থাকবে এবং গ্রাহকদের ও বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা প্রদানে অবিচল থাকবে।

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য গত বছরের ৯ নভেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৮৭তম সভায় ব্যাংকটির আইপিও অনুমোদন দেওয়া হয়। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যাংকটি সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com