1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

ব্যাংকের পরিচালক হতে ন্যূনতম বয়স লাগবে ৩০ বছর

  • আপডেট : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪, ৯.৫১ পিএম
  • ৩২০ Time View

ব্যাংকের পরিচালকের ন্যূনতম বয়স ৩০ বছর হতে হবে। রোববার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে।

ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় নীতিমালা প্রণয়ন ও ব্যবসায়িক কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার জন্য দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠিত হওয়া দরকার বলেও মনে করছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা ।

নির্দেশনায় বলা হয়েছে, একজন পরিচালকের ন্যূনতম বয়স ৩০ বছর হতে হবে। এছাড়া পরিচালকদের অন্তত ১০ বছরের ব্যবস্থাপনা ও ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে। অথবা অন্য কোনো পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। তবে, ১৮ বছর বয়সের আগের কোনো কাজের অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া হবে না।

এতে আরও বলা হয়, ফৌজদারি অপরাধ, কোনো জাল-জালিয়াতি বা আর্থিক অপরাধে জড়িত না এমন ব্যক্তিকে ব্যাংকের পরিচালক করা যাবে।

এছাড়া ব্যাংক কোম্পানি বা ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর আওতায় প্রতিষ্ঠিত কোনো আর্থিক প্রতিষ্ঠানে কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ঋণ খেলাপী হলে অব্যাহতি পাওয়ার পর পাঁচ বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো ব্যাংকের পরিচালক হওয়ার যোগ্য হবেন না।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, সংশ্লিষ্ট ব্যাংক-কোম্পানীতে কোন পদে চাকুরীরত থাকলে চাকুরী অবসায়নের পাঁচ বছর অতিক্রম না হলে ঐ ব্যাংকের পরিচালক হওয়া যাবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com