1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
Title :
ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী শিশু ধর্ষণ, হত্যা ও নৈরাজ্য বন্ধ না হলে জনগণের রোষানলে পড়বে সরকার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেন সুবিধা চালু করলো আইএফআইসি ব্যাংক ঈদ ও গ্রীষ্ম উপলক্ষ্যে আকর্ষণীয় অফার ও সুযোগ সুবিধাসহ ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা “২০/- টাকা মূল্যমানের “বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত” মাধবপুর শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র ৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন যুবলীগের কর্মিসভা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.১২ পিএম
  • ২৩৫ Time View

পারভেজ মোশাররফ: আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন আওয়ামী যুবলীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে কাশিপুর কেদাননগর স্কুল মাঠে বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী শাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দার, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সামসুদ্দোহা মল্লিক (হাসু)।

এসময় চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নইম হাসান জোয়ার্দার নেতাকর্মীদের উদ্দেশে বলেন বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যুবলীগ যেভাবে ডিজিটাল ও সোনার বাংলা বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আগামী দিনে তার ধারাবাহিকতা বজায় রেখে সুখী সমৃদ্ধ স্মার্ট চুয়াডাঙ্গা ও দেশ গড়ার দৃঢ় প্রত্যয় কাজ করতে হবে, তিনি আরো বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় যুবলীগের নেতাকর্মীদের নিরলস পরিশ্রমের মাধ্যমে নিরঙ্কুশ বিজয় সুনিশ্চিত হয়েছে , চুয়াডাঙ্গা জেলা যুবলীগ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবসময় কাজ করে যাচ্ছে। এসময় প্রধান আলোচক চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সামসুদ্দোহা মল্লিক (হাসু) বলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগ প্রত্যন্ত অঞ্চলের যুবলীগ কর্মীদের নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা স্বরনীয়, আগামীতে তৃণমূল যুবলীগ নেতাকর্মীদের শক্তিতে বলিয়ান হয়ে স্মার্ট ও আধুনিক চুয়াডাঙ্গা গড়বো।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু , জেলা যুবলীগের সদস্য আজাদ আলী ,জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান (হাপু), আনোয়ার হোসেন, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক সোনাহার মন্ডল,  উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাছফির আহমেদ মল্লিক (লাল), জেহালা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান (শিলন) সহ জেলা উপজেলা ও ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগ ও যুবলীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com