সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান বেড়ে ১৬০০ কোটি টাকা ছাড়িয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০৫ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪১ দশমিক ৮৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩২২ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১৩৭৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ২১৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ১ হাজার ৬৫৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো এক হাজার এক হাজার ৫৮০ কোটি ৪০ লাখ টাকা।
সোমবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬১টি কোম্পানির, বিপরীতে ৯৩ কোম্পানির দর কমেছে। আর ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।