পুঁজিবাজারে তালিকাভুক্ত ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি সভায় চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.০০ পয়সা। গত বছর একই সময়ে ৩৫ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৯৪ পয়সা।