ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (১৬ জানুয়ারি) ওরিয়ন ইনফিউশনের ৪৪ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সি পার্ল বিচ রিসোর্টের আজ ৩৮ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৮ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- বিচ হ্যাচারি, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, এডভেন্ট ফার্মা, কর্ণফুলী ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ইউনিক হোটেল এবং রূপালী ব্যাংক পিএলসি।