1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Title :
৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী সিলেট ওসমানী বিমানবন্দরে সালাম এয়ার চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর হতে চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত

৮৬ লাখ শেয়ার লেনদেন এসএমই মার্কেটে

  • আপডেট : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪, ৫.১৩ পিএম
  • ৩১১ Time View

পুঁজিবাজারের স্বল্প মূলধনী কোম্পানিগুলোর (এসএমই প্লাটফর্ম) মার্কেটে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে লেনদেনের পরিমান কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৫ জানুয়ারি) এসএমইর প্রধান সূচক ‘ডিএসএমইএক্স’ আগের কার্যদিবসের তুলনায় ২৩ দশমিক ২০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৪ পয়েন্টে।

এদিন এসএমইতে লেনদেন হওয়া ১৬টি কোম্পানির মধ্যে ১১টির দর বেড়েছে। দর কমেছে ৪টির এবং বাকী ১টির দর আজ অপরিবর্তিত রয়েছে।

আজ এসএমইতে ৮৫ লাখ ৯৯ হাজার ৩৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২১ কোটি ০৩ লাখ ৬৮ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৭ কোটি ৭২ লাখ ৮১ হাজার টাকা।

আজ এসএমই প্লাটফর্মে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এমকে ফুটওয়্যার পিএলসি। সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিটির ৬২ লাখ ৩৮ হাজার ৮৬৬টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজারমূল্য ৩ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার টাকা।

সোমবার স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেটে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মামুন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। বাজার শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩০ টাকা ৩০ পয়সায়।

অপরদিকে সর্বোচ্চ দরপতন হয়েছে এপেক্স উইভিং এন্ড ফিনিশিং মিলস লিমিটেড। আজ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ৩ দশমিক ২২ শতাংশ কমেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com