1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কার্যকরের প্রজ্ঞাপন জারি আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা দ্বিতীয়বার মা-বাবা হলেন দীপিকা-রণবীর, ঘর আলো করে এলো কন্যাসন্তান ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ ২০২৯ সালের জুনেই শেষ হতে পারে

টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ, ২ রোহিঙ্গা আটক

  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৪.২৬ পিএম
  • ২৬৩ Time View
Technaf

টেকনাফ প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ৩০ হাজার পিস ইয়াবা,কারেন্ট জাল ও মাদক কারবারে ব্যবহৃত ট্রলার জব্দ করা হয়েছে। এসময় দুই রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

সোমবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়াক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

আটকরা হলেন- টেকনাফ সাবরাং মিস্ত্রিপাড়া এলাকার আবদুল মজিদের ছেলে মো. তৈয়ব (১৯) ও জাদিমোড়া ক্যাম্প ব্লক এ/৬ এর বাসিন্দা মৃত ফজল হকের ছেলে মো. শহিদ (২০)।

লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ দক্ষিণ ট্রলারঘাট এলাকায় বিজিবি নজরদারি রাখা হয়। এদিন দিবাগত রাত ১টার দিকে মিয়ানমার থেকে একটি ট্রলারে করে মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় অভিযান পরিচালনা করে ট্রলারটি জব্দ করা হয়। এসময় ট্রলারে থাকা দুই ব্যক্তিকেও আটক করা হয়। তাদের তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা ও ৩০ কেজি অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com