1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আমদানি মূল্য পরিশোধের সময় বাড়লো

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ১১.৩৬ পিএম
  • ৩৬৭ Time View

আমদানি পণ্যর মূল্য পরিশোধের সময় বাড়িয়ে আগামী জুন পর্যন্ত করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। তবে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে নেয়া ঋণে আমদানি মূল্য পরিশোধে এই সুযোগটি থাকবে না।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকে কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, চলতি বছরের ২৬ জুন একটি প্রজ্ঞানের মাধ্যমে শিল্পের কাঁচামাল, ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানির মেয়াদ ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিন করা হয়েছে। ওই সময়ে পণ্যের আমদানি মূল্য পরিশোধে ব্যবসায়ীদের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিলো।

নতুন প্রজ্ঞাপনে তা বাড়িয়ে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে রফতানি উন্নয়ন তহবিল থেকে ঋণের বিপরীতে আমদানিতে নতুন এ মসুযোগটি থাকবে না।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট দেখা দেয়ায় বাকিতে পণ্য আনার সুবিধাটি আরও উন্মুক্ত করলো বাংলাদেশ ব্যাংক। দেরিতে অর্থ পরিশোধ করায় বিনিময় হার বিবেচনায় নিলে অর্থ পরিশোধের সময় ডলারের মূল্য আরও চড়লে সেখানেও বাড়তি দামে কিনতে হবে আমদানিকারকদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com