1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

আরও ১২টি অনলাইনভিত্তিক নিউজ পোর্টালের অনুমোদন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৫.০৭ পিএম
  • ৩০২ Time View

আরও ১২টি অনলাইনভিত্তিক নিউজ পোর্টালের অনুমোদন দিয়েছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তির অনুলিপি তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসারসহ সংশ্লিষ্টদেরকে পাঠানো হয়েছে।

এতে জানানো হয়, সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দেয়া সাপেক্ষে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে তথ্য অধিদফতর থেকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নিউজ পোর্টালগুলো- দৈনিক এইদিন ডটকম, দেশের খবর ডটনেট, স্বাধীন আলো ডটতম, বাংলার চিঠি ডটকম, খুলনা টাইমস ডটকম, গিরিদর্পন ডটকম, দ্য পিপলস নিউজ টোয়েন্টিফোর, নারদবার্তা ডটকম, একাত্তর বাংলা ডটকম, নতুন কথা ডটনিউজ ও ডেইলি খবর টোয়েন্টিফোর ডটকম।

এর আগে দেশের আরও ৯টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এছাড়া ৮টি পত্রিকার অনলাইন সংস্করণকেও নিবন্ধনের অনুমতি দেয়া হয়। এরমধ্যে রয়েছে ৭ টি দৈনিক এবং ১ টি সাপ্তাহিক পত্রিকার অনলাইন সংস্করণ। সোমবার (২০ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি বিধিবিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দেয়া সাপেক্ষে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে তথ্য অধিদফতর থেকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com