সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা  গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা গাজীপুরে আগুনে মুদি দোকানসহ ৪টি টিনশেড ঘর পুড়ে ছাই! সপ্তাহের প্রথম দিনে দরপতনের শীর্ষে আলিফ ম্যানুফ্যাকচারিং সপ্তাহের প্রথম দিনে দর বৃদ্ধিতে শীর্ষে সিটি ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় শনিবার (৭ মার্চ) অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ইফতার ও দোয়া মাহফিল নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সভ্য ও মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয় নারী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের দাবিতে সমাবেশ ও র‌্যালী প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

রাজনৈতিক কারণে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস দুর্ভাগ্যজনক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৫৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গতকাল বুধবার রাতে টাঙ্গাইল রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনের তিনটি বগি পুড়ে যায়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি।

আজ ১৬ নভেম্বর ২০২৩ (বৃহস্পতিবার) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির বলেন, রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ। জনগণের কষ্টের টাকায় রাষ্ট্রীয় সম্পদ কেনা হয়। রাজনৈতিক অস্থিরতার কারণে জনগণের সেই সম্পদ ধ্বংস করার অধিকার কারো নেই। এ ঘটনা জাতির জন্য দুর্ভাগ্যজনক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে জন্য বাংলাদেশ রেলওয়ের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

তিনি আরো বলেন, টাঙ্গাইলে ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে কেউ যাতে জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS