1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

৫ দলীয় বাম জোটের ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা

  • আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ১১.২৫ এএম
  • ২৬২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ ১০  নভেম্বর ২০২৩ বিকালে ১৪ পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ৫ দলীয় বাম জোটের লিয়াজো কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ৫ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ, জোটের শরীক দল বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির সভাপতি কমরেড শাহীন আহমেদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মাওবাদী)র সভাপতি কমরেড আলমগীর হোসেন, বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী)র সভাপতি কমরেড গিয়াস উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশের সমতা পার্টির সভাপতি কমরেড রমজান আলী।

বৈঠক শেষে গনমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, সরকার র‌্যাব পুলিশ বিজিবি গুন্ডা বাহিনী দিয়ে দেশে যুদ্ধাবস্থা সৃষ্টি করেছে। বিরোধী দলের সমাবেশে হামলা দেশব্যাপী গ্রেফতার মিথ্যা মামলা দিয়ে দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। ফ্যাসিবাদী সরকার ২০১৪ ও ২০১৮ সালে ভোট ডাকাতি করে জোর জবরদস্তি করে ক্ষমতা দখল করে রেখেছে আবারও সামনে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন একতরফা ভোট ডাকাতি করে ক্ষমতা দখলে রাখতে চায়। দেশের ১৬ কোটি জনগণের মৌলিক অধিকার ভোটের অধিকার হরণ করে রেখেছে। লুটপাট দুর্ণীতি অর্থ পাচার করে দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশের সকল রাজনৈতিক দল ও ১৬ কোটি জনগণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন চায় এই সরকারের পদত্যাগ চায়।

নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান জাতীয় সংসদে দাড়িয়ে বিরোধী দলের নেতাকর্মীদের জানোয়ার বলে আখ্যায়িত করেছেন। ঠিক ইয়াহিয়া টিক্কা খানরা বাংগালীদের সাথে যেমন আচরণ করতো শেখ হাসিনাও ঠিক একই রকম আচরণ করছে। বিরোধী দলের সাথে গুম খুন হামলা মামলা গ্রেফতার করে দেশে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করেছে। দেশের ১৬ কোটি মানুষ আজ আতংকিত। শেখ হাসিনা হিটলারের মতই আচরণ করছে জনগণের সাথে।

নেতৃবৃন্দ আরও বলেন, মির্জা ফখরুল সহ বিরোধীদলের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। আমরা এই সরকারের পদত্যাগ দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আমরা আগামী ১২ ও ১৩ নভেম্বর ৪৮ ঘন্টা সারাদেশে সর্বাত্বক অবরোধ কর্মসূচী ঘোষণা করছ্রি। ৫ দলীয় বাম জোটের সারাদেশের নেতাকর্মী এবং প্রিয় দেশবাসীকে এই কর্মসূচী সফল করতে রাজপথে নামার জন্য আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com