1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
Title :
ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী শিশু ধর্ষণ, হত্যা ও নৈরাজ্য বন্ধ না হলে জনগণের রোষানলে পড়বে সরকার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেন সুবিধা চালু করলো আইএফআইসি ব্যাংক ঈদ ও গ্রীষ্ম উপলক্ষ্যে আকর্ষণীয় অফার ও সুযোগ সুবিধাসহ ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা “২০/- টাকা মূল্যমানের “বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত” মাধবপুর শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র ৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

চুয়াডাঙ্গায় শেখ রাসেলের জন্মবার্ষিকীতে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করলেন দিলীপ কুমার আগরওয়ালা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ১০.০২ এএম
  • ২৯০ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্যদিয়ে শেখ রাসেলের জন্মদিন পালন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালা। প্রথমে সকাল সাড়ে দশটায় চুয়াডাঙ্গা শহরের পুরাতন ঝিনাইদাহ বাসস্টান্ডে অবস্থিত শিশু শিক্ষা প্রতিষ্ঠান জেবুন্নেছা স্কুলে কেক কাটা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করেন দিলীপ কুমার আগরওয়ালা। এরপর দুপুরে চুয়াডাঙ্গা পান্না সিনেমা হল চত্বরে রাজনৈতিক কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে কেক কাটেন ও শেখ রাসেলের জীবনী নিয়ে আলোচনা সভা করেন। এরপর দুপুর আড়াইটা চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গার্লস একাডেমির শিক্ষার্থীদের সাথে পান্না সিনেমা হল চত্বরে কেক কাটেন এবং শহরের গুরুত্বপূর্ণ সড়কে র‍্যালি করেন দিলীপ কুমার আগরওয়ালা। পরে শিক্ষার্থীদের নিয়ে নান্টুরাজ সিনেমা হলে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বহুল কাঙিক্ষত বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখেন। শেখ রাসেলের জন্মদিন পালন উপলক্ষে দিলীপ কুমার আগরওয়ালার আয়োজনে কর্মসূচিগুলো পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর কবির শিপলু। এসময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ভাংবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু, পদ্মবিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার,  গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রকিবুল হাসান, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মতিন দুদু, চুয়াডাঙ্গা পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনি টিটু, সাবেক ছাত্রলীগ নেতা পবিত্র কুমার আগরওয়ালা প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com