1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া

  • আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ৯.২৭ পিএম
  • ৩৫৫ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও জামায়াত বিএনপির নৈরাজ্য ও নির্বাচন বানচালের দেশী-বিদেশী ষড়যন্ত্র রুখে দিতে গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলা চত্বরে স্থানীয় আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এবং নৌকা মঞ্চের সভাপতি ও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং ভাংবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত গনসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং বাংলাদেশ জুয়েলারি সমিতির সভাপতি ও ডায়মন্ড ওয়ার্ল্ডের সত্ত্বাধিকারী বাবু দিলীপ কুমার আগরওয়ালা।

তিনি এসময় বলেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীক চাইবো। কিন্তু আমার শ্লোগান হলো একটাই “আমার মার্কা নৌকা মার্কা, নৌকা যার আমি তার”। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন মুক্তিযুদ্ধ কালীন অস্থায়ী রাজধানী চুয়াডাঙ্গার কাঙ্খিত উন্নয়ন হয়নি। আগামীতে বঙ্গবন্ধু কন্যাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।

এছাড়াও এসময় স্মার্ট চুয়াডাঙ্গা গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। প্রসঙ্গত ক্ষমতাসীন আওয়ামী লীগের বিগত বছরগুলোতে চুয়াডাঙ্গা-১ আসনের অবহেলিত ও বঞ্চিত আওয়ামীলীগের নেতাকর্মীরা একজোট হয়ে নৌকা মঞ্চ গঠন করেন।

চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুতুবপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, মোমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ারদার, খাদিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম,জামজামি ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পদ্মবিলা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, জেলা পরিষদের সদস্য ও ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, প্রমুখ। 

এ সময় আলমডাঙ্গা উপজেলার ২১ টি ইউনিয়নের আওয়ামীলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com