1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
Title :
৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক

কোরআন তিলাওয়াতকারী সম্পর্কে যা বলেছেন মহানবী (সা.)

  • আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ৪.৩৭ পিএম
  • ৩৩৩ Time View

পবিত্র কোরআন সর্বশেষ অবতীর্ণ আসমানি গ্রন্থ। বিশ্ব মানবতার হিদায়েতের জন্য পৃথিবীতে কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ তায়ালা। ইসলামের অনুপম নিদর্শন, চিরসত্যের বাণী কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে। কোরআন তিলাওয়াত মনে প্রশান্তি আনে। অন্তরে রবের ভালোবাসা ও তৃপ্তির অনুভূতি জাগায়। ঈমান সতেজ ও সবল করে। হৃদয় ভূমিতে রহমতের বারি বর্ষণ করে।

পবিত্র কোরআন হেদায়েতের বার্তা বহন করে। বর্ণিত হয়েছে, ‘এটি এমন এক কিতাব, যাতে কোনোও সন্দেহ নেই এবং যা মুত্তাকীদের (খোদা ভীরু) জন্য হিদায়াত।’ -(সুরা বাকারা, আয়াত, ২)

এই পবিত্র কালাম তিলাওয়াতের ফজিলত সম্পর্কে খোদ কোরআনেই বলা হয়েছে, ‘মুমিন তো তারাই, (যাদের সামনে) আল্লাহকে স্মরণ করা হলে তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়। যখন তাদের সামনে তার আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বাড়ে এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে। (সুরা আনফাল, আয়াত, ২)

হাদিস শরিফে এসেছে, হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তায়ালা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি (মুমিন) কোরআন তিলাওয়াত করে, তার উদাহরণ হচ্ছে ওই কমলালেবুর মতো যা সুস্বাদু এবং সুগন্ধযুক্ত। আর যে ব্যক্তি (মুমিন) কোরআন তিলাওয়াত করে না, তার উদাহরণ হচ্ছে খেজুরের মতো, যাতে সুগন্ধি নেই কিন্তু খেতে সুস্বাদু। আর যে ফাসেক-ফাজের কোরআনের তিলাওয়াত করে, তার উদাহরণ হচ্ছে রায়হান জাতীয় গুল্মের মতো, যার সুগন্ধ আছে, কিন্তু খেতে বিস্বাদ ও তিক্ত। আর যে ফাসিক কোরআন একেবারে তেলাওয়াত করে না, তার উদাহরণ হচ্ছে মাকাল ফলের মতো, যা খেতেও বিস্বাদ (তিক্ত) এবং এর কোনো সুঘ্রাণও নেই। (সহিহ বুখারি, হাদিস, ৪৬৫৪, ৫০২০)

এই আয়াত ও হাদিসের মাধ্যমে বোঝা যায়, কোরআন তিলাওয়াত আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আত্মিক ও মানসিক শান্তি দেয়। আল্লাহ তায়ালা সবাইকে নিয়মিত কোরআন তিলাওয়াতের তাওফিক দিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com