1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Title :
৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক

যে তিন সময়ের দোয়া আল্লাহ কবুল করেন

  • আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৫.৪৩ পিএম
  • ৩১৭ Time View

তিন সময়ের দোয়া আল্লাহ কবুল করেন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ তিন সময়ে আল্লাহর কাছে দোয়া করার তাগিদ দিয়েছেন। তিন সময়ে দোয়া করলে মহান আল্লাহ বান্দার সে দোয়া ফিরিয়ে দেন না বা খুব কমই ফিরিয়ে দেন। সময় তিনটি কখন?

হজরত সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দুই সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না অথবা খুব কমই ফিরিয়ে দেওয়া হয়। তাহলো-

১. আজানের সময়ের দোয়া এবং

২. যখন একে অপরের সঙ্গে যুদ্ধ লিপ্ত থাকে।

৩.‘বৃষ্টির সময়ের দোয়াও (কবুল হয়ে থাকে)।’ (আবু দাউদ, মিশকাত)

উল্লেখিত হাদিসে দুটি বর্ণনায় মোট তিনটি সময়ের কথা এসেছে, তবে এ সময়গুলোর মধ্যে দুটি প্রায় প্রতিনিয়তই ঘটে থাকে। একটি হলো- আজান আর দ্বিতীয়টি হলো- বৃষ্টি। এ দুই সময় দোয়া করলে মহান আল্লাহ বান্দার কোনো বৈধ দোয়াই ফিরিয়ে দেন না। এমনটি বলেছেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, আজানের সময় এবং বৃষ্টির সময় আল্লাহর কাছে নিজেদের প্রয়োজন পূরণে বেশি বেশি দোয়া করা। হাদিসের ওপর আমল করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বৃষ্টি ও আজানের সময় বেশি বেশি দোয়া করার তাওফিক দান করুন। আমিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com