1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

পুরস্কার নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন শামীম জামান

  • আপডেট : শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ৪.৫৩ পিএম
  • ৬২২ Time View

শামীম জামান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বন্ধু আমরা’ সম্প্রতি গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বেস্ট জুরি অ্যাওয়ার্ড পেয়েছে। শুধু গোয়া নয়, পুনে ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেমি ফাইনালিস্ট, নেক্সজেন ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালসহ বেশ কয়েকটি আন্তর্জাতি প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ‘বন্ধু আমরা’। কিন্তু শামীম জামান দেশে আজ পর্যন্ত কাজের স্বীকৃতি পাননি। এ নিয়ে আক্ষেপ ঝরেছে এই নির্মাতার কণ্ঠে। গত বুধবার গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতার পুরস্কার গ্রহণ করেছেন শামীম জামান। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত এই নির্মাতা বলেন, ‘কাজের স্বীকৃতি পেলে ভালো লাগে। দায়িত্ব আরও বেড়ে যায়। সবাই মিলে একটি সুন্দর কাজ উপহার দেওয়ার জন্য টিমের সবার প্রতি কৃতজ্ঞ আমি। বিশেষ করে ধন্যবাদ জানাই আমার বন্ধু মোশারফ করিম ও আখম হাসানকে।’ পুরস্কার নিয়ে আক্ষেপও কম নয় এই অভিনেতা-নির্মাতার। তিনি বলেন, ‘ক্যারিয়ারে এত ভালো ভালো কাজ করার পরও দেশে আজ পর্যন্ত কোনো পুরস্কার পাইনি। এটা ভাবতে খুব কষ্ট লাগে। অথচ যাদের চিনি না, জানি না, তারা ঠিকই আমার কাজের মূল্যায়ন করেছে। মুখ দেখে দেখে পুরস্কার দেওয়া হয়। আমরা দেখি- ঘুরেফিরে নির্দিষ্ট কিছু মানুষ প্রতি বছর পুরস্কার পাচ্ছেন। আমি মনে করি, মুখ নয়, মান দিয়ে কাজের মূল্যায়ন করা উচিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com