1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ভিডিও কলের অভিজ্ঞতা সমৃদ্ধ করবে ইমো’র নতুন ‘আলো’ ফিচার

  • আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৫.৫১ পিএম
  • ৩২৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ভিডিও কলের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে তাৎক্ষণিকযোগাযোগে জনপ্রিয় মেসেজিং অ্যাপ ইমো চালু করেছে নতুন ‘আলো’ ফিচার। ইমো’র স্থানীয়করণ কৌশলের অংশ হিসেবে সহজ ও অসাধারণ এই ফিচারটি নিয়ে এসেছে ইমো।

আলো ফিচারটি চালু করা হলে ফোন স্ক্রিনের ব্যবহৃত জায়গাগুলো আলোকিত ফ্রেমে রূপান্তরিত হবে। উদ্ভাবনী এই ফিচারটি কম আলোতেও ভিডিওর মান শতভাগ পর্যন্ত সমৃদ্ধ করবে। আলো ফিচার ব্যবহার করে খুব সহজেই প্রিয়জনের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন ব্যবহারকারী; এমনকি একদম অনুজ্জ্বল জায়গাতেও তাদের মুখ খুব স্পষ্ট দেখা যাবে। পাশাপাশি, হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ভিডিও কলের ক্ষেত্রে আলো ফিচারটি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।

পরীক্ষামূলক পর্যায় চলাকালীন ৩০ শতাংশেরও বেশি ইমো ব্যবহারকারী ফিচারটি ব্যবহার শুরু করেছেন। এ ফিচারটি ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের অ্যাপ আপডেট করে নিতে হবে।

নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করা এবং ব্যবহারকারীরা যেনো তাদের ভালোলাগার মুহুর্তগুলো একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে পারেন, এ লক্ষ্যে ‘আলো’র মতো গুরুত্বপূর্ণ উদ্ভাবনী ফিচার নিয়ে এসেছে ইমো।

আরিফ আহমেদ নামের একজন ইমো ব্যবহারকারী আলো ফিচার নিয়ে তার অভিজ্ঞতা নিয়ে বলেন, “কম আলোকিত জায়গায় ভিডিও কলে কথা বলতে খুব অসুবিধা হয়। আর এ কারণে ইমো’র নতুন এই আলো ফিচারটির প্রশংসা করতে হয়; ফিচারটির কারণে এখন পরিবার আর বন্ধুবান্ধবের সাথে কথা বলা আরও সুবিধাজনক হয়েছে। এখন ভিডিও কলে কথা বলার জন্য আর আলোকিত রুমে থাকা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। যেকোনো জায়গায় প্রয়োজন অনুযায়ী ফিচারটি চালু করে কথা বলতে পারবো।”

নতুন এই ফিচারটি চালু করা প্রসঙ্গে ইমো’র বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, “ইমো সবসময়ই ব্যবহারকারীর প্রয়োজনকে অগ্রাধিকার দেয়ার চেষ্টা করেছে। আমাদের টিম পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ৩৫ শতাংশ ভিডিও কল করা হয় তুলনামূলকভাবে অনুজ্জ্বল পরিবেশে। ব্যবহারকারীর পরিবার ও বন্ধুবান্ধবের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের টিমের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ এই আলো ফিচার। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রযুক্তির লক্ষ্য হওয়া উচিত ব্যক্তির ক্ষমতায়ন এবং বাহ্যিক সীমাবদ্ধতা কারণে সৃষ্ট বিভিন্ন ব্যবধান দূর করার ক্ষেত্রে ভূমিকা পালন করা। এ ফিচারের পরীক্ষামূলক পর্যায়ে আমরা অভুতপূর্ব সাড়া পেয়েছি; যা মানুষের জীবনে সত্যিকার অর্থেই পরিবর্তন আনতে আমাদের আনুষ্ঠানিকভাবে আলো ফিচার চালু করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com