1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধিকে সন্দেহজনক বলল বিএসইসি মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে নিট সম্পদ মূল্য (NAV) বিবেচনার আহ্বান লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং অতিমূল্যায়িত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ বিএসইসির গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকট দেখার কেউ নাই উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে স্মারক সম্মাননা দিল মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র

লংকাবাংলার গাজীপুর ডিজিটাল বুথ উদ্বোধন

  • আপডেট : শনিবার, ২০ মে, ২০২৩, ৬.০৫ পিএম
  • ৩৪২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর অঞ্চলে লংকাবাংলা সিকিউরিটিজের উদ্যোগে আজ শনিবার (২০ মে) পুঁজিবাজারে বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে পুঁজিবাজারের ব্যাপ্তি ও বিনিয়োগ সুযোগ বর্ধিত করার প্রয়াস হিসেবে গাজীপুর ডিজিটাল বুথের উদ্বোধন করা হয়।

নতুন নতুন ডিজিটাল বুথ ও ব্রাঞ্চ স্থাপন করার ধারাবাহিকতায় গাজীপুরে এই উদ্যোগ নেয়া হয়েছে। কর্মশালা ও ডিজিটাল বুথ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংকাবাংলা সিকিউরিটিজের ম্যানেজিং ডিরেক্টর, প্রধান নির্বাহী কর্মকর্তা, আঞ্চলিক প্রধানসহ বুথটর ম্যানেজার মোহাম্মদ মাহফুজুর রাহমান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, গাজীপুরের বিভিন্ন পেশাজীবী, শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা লংকাবাংলার অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করতে সহযোগিতামূলক মতামত দিয়েছেন। লংকাবাংলা সিকিউরিটিজের ম্যানেজিং ডিরেক্টর, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বলেন, পুঁজিবাজার যেনো দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে, এই লক্ষ্যে লংকাবাংলা সিকিউরিটিজ দেশজুড়ে নতুন নতুন ডিজিটাল বুথ ও ব্রাঞ্চ সংযোজন করছে। লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা, খন্দকার সাফ্ফাত রেজা তার বক্তব্যে, ডিজিটাল সেবার মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ পরিচালনা সহজীকরণ এবং ভবিষ্যৎ জ্ঞানভিত্তিক বিনিয়োগকারী গঠন সম্পর্কে আলোকপাত করেন। আধুনিক প্রযুক্তি ও দেশব্যাপী সম্প্রসারণের মাধ্যমে, সামগ্রিক পুঁজিবাজারকে সফলতার সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে লংকাবাংলা সিকিউরিটিজ। এক্ষেত্রে নীতিনির্ধারক ও অংশীজনদের কাছে থেকে পাওয়া সহযোগিতা এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে, যার জন্য লংকাবাংলা সিকিউরিটিজ আন্তরিক ভাবে কৃতজ্ঞ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com