1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন সাভারে ট্যানারি শিল্প এখন মরণফাঁদ : সবুজ আন্দোলন টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬ এর ড্রয়ে শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু মাধবপুরে কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মীর খোশেরদ আলমসহ ১৩জনকে হত্যার হুমকি হবিগঞ্জে এনসিপি নেতার মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি

হজ যাত্রীদের জন্য উপহার সামগ্রী দিলো হামদর্দ

  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ১.৩৭ পিএম
  • ২৬৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ হজ যাত্রীদের জন্য উপহার সামগ্রী বিতরণ করেছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। সোমবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে কর্তৃপক্ষের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভাপতিত্ব করেন হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম, হজ অফিস ঢাকার পরিচালক মো. সাইফুল ইসলাম, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। 

ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, মানবসেবার ক্ষেত্রে হামদর্দ অনন্য নজির স্থাপন করেছে। এর ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও হজ যাত্রীদের পাশে দাঁড়িয়েছে হামদর্দ। ভবিষ্যতেও মানবকল্যাণে আরও নতুন নতুন উদ্ভাবনী চিন্তা নিয়ে এগিয়ে যাবে এ প্রতিষ্ঠান।

এ সময় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও হামদর্দ সাধ্যমতো চেষ্টা করছে সেবার কার্যক্রম চালিয়ে নিতে। আন্তরিকতা ও দরদ নিয়ে হাজীদের পাশে থাকতে চাই বলেই আমরা এগিয়ে এসেছি। তাছাড়া, ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, অগ্নিকাণ্ডসহ সব দুর্যোগে হামদর্দ সবার আগে থাকার চেষ্টা করে।

এছাড়া, জাতীয় দিবসগুলোতেও আমরা প্রতি বছর ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ করে চিকিৎসা সেবা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার নিরন্তর চেষ্টা করছি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক লে. কর্নেল (অব.) মাহবুবুল আলম চৌধুরী, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com