1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধিকে সন্দেহজনক বলল বিএসইসি মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে নিট সম্পদ মূল্য (NAV) বিবেচনার আহ্বান লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং অতিমূল্যায়িত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ বিএসইসির গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকট দেখার কেউ নাই উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে স্মারক সম্মাননা দিল মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র

আবারও ইউনিলিভার কনজ্যুমারের চেয়ারম্যান মাসুদ খান

  • আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩, ৪.৫৬ পিএম
  • ৪১৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বের অন্যতম ভোগ্যপণ্য কোম্পানি ইউনিলভারের সহযোগী প্রতিষ্ঠান ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন মাসুদ খান।

গত সোমবার (৮ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের এক সভায় এই পুনঃনিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। মাসুদ খান ২০২০ সালের জুলাই মাস থেকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এ বছরের জুন মাস পর্যন্ত তার এ দায়িত্ব পালন করার কথা ছিল।

মাসুদ খানের ৪৩ বছরেরও বেশি সময় যাবৎ বাংলাদেশে বহু শীর্ষস্থানীয় বহুজাতিক ও স্থানীয় কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি ক্রাউন সিমন্টে গ্রুপের পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন।

ক্রাউন সিমেন্ট গ্রুপে যোগদানের পূর্বে তিনি লাফার্জহোলসিম বাংলাদেশে ১৮ বছর প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিভিন্ন পদে দেশে ও বিদেশে ২০ বছর কাজ করেছেন। এছাড়াও তিনি সিঙ্গার বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংকের একজন স্বাধীন পরিচালক ও অডিট কমিটির প্রধান হিসেবে কাজ করছেন।

তার দীর্ঘ কর্মজীবনে মাসুদ খান ম্যারিকো বাংলাদেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ এবং ভিয়েলাটেক্স লিমিটেডের স্বাধীন পরিচালক ও অডিট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মাসুদ খান কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্য বিভাগে স্নাতক পাস করেন। এরপর তিনি ১৯৭৭ সালে চার্টার্ড একাউন্টেন্সি পরীক্ষায় সর্বভারতীয় স্তরে রৌপ্য পদক অর্জন করেন এবং পরবর্তীতে ভারতীয় ইনস্টিটিউটগুলো থেকে চার্টার্ড একাউনটেন্টের পাশাপাশি কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউনটেন্ট হওয়ার যোগ্যতা অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com